আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ আজ একটি জ্ঞানচর্চার আলো জ্বালানো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড—এই বিশ্বাসকে সামনে রেখে আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান কেবল একাডেমিক অর্জনের নয়, বরং নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের এক উৎকর্ষ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
আমি এই কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। কলেজের সার্বিক উন্নয়নে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, যাতে করে একটি আদর্শ জাতি গঠনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আমাদের প্রয়াস অব্যাহত থাকবে—আধুনিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে।